অপরাধীরা বিদেশে গিয়ে মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে : প্রধানমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

অপরাধীরা বিদেশে গিয়ে মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
২১-০৬-২০২৩ ০৬:০৫ অপরাহ্ন
অপরাধীরা বিদেশে গিয়ে মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে : প্রধানমন্ত্রী

অপরাধীরাই মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে  যারা অপরাধ করেছে, দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিদেশে গিয়ে মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। যার যার ধর্ম পালন করবে, সেই নীতিতে বিশ্বাস করে। ২০০১ সালের এর পর সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, বীভৎস ঘটনা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বা মুসলমান কেউ রেহাই পায়নি। এক একটা পাড়া পর্যন্ত তারা (বিএনপি) জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে। মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে, কী না করেছে তারা। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন ধর্মের প্রধানরা বিবৃতি দিয়ে বলছেন, তারা ভালো আছেন। আমাদের কাউকে বলতে হয়নি, তারা নিজেরাই বলেছেন, চিঠি লেখাটি ভুয়া, মিথ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে সবাই।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরাই করে দিয়েছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার বাড়ছে। তাই দেশের মানুষকে সচেতন হতে হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যেভাবে প্রতিবাদ করেছে। বলেছে যে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। সকলকে একইভাবে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কাছে আসলে এ ধরনের অপপ্রচার তারা চালাবে। এসময় দেশবাসীকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে যাওয়ার উদ্বেগ প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখার আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রতি আহ্বান জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখার ব্যাপারে গুরুত্বারোপ করি।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র সাংবাদিকরা যোগ দিয়েছেন।


অনলাইন ডেস্ক ২১-০৬-২০২৩ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া