শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২১-০৬-২০২৩ ১০:৪৫ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরে ডুবে মোঃ আরাফঅত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের সময় উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গাজী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু মোঃ আরাফাত ওই এলাকার রং মেস্ত্রীর দ্বীন ইসলামের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার সূত্রে জানতে পারি আরাফাত নামে শিশুটি দুপুরে তাদের বাড়ীর পাশে ছোট একটি পুকুরে সিলবারের একটি পাতিলে বসে পুকুরে খেলতে গিয়ে পাতিল উপরে সবার অগৌচরে পুকুরে পড়ে যায়। পরে পাশে থাক আরেক শিশু বাড়ি গিয়ে সংবাদ দিলে আরাফাত এর স্বজনেরা পুকুর উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া