শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল‍‍্যে বীজ ও সার বিতরণ
০৭ মে, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

  

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল‍‍্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
২১-০৬-২০২৩ ১০:৪৮ অপরাহ্ন
শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল‍‍্যে বীজ ও সার বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍‍্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার, বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে সারের দাম ছিল বিএনপির আমলে ৮০ টাকা, সেই সার আমরা কমিয়ে ২৫ টাকা নিয়ে এসেছি, এটা কেউ চিন্তাও করতে পারে না। আমরা আপনাদের উন্নত মানের বীজ দিচ্ছি, ভালো সার দিচ্ছি একসময় স্যারের জন্য কৃষকগুলি খেয়েছিল। আর এখন স্যার কৃষকের পিছে পিছে ঘুরছে। সার সরকার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এটাই আমাদের সরকারের পার্থক্য আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের মঙ্গলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। যার ফলে আজকে আপনাদেরকে সার ও বীজ প্রদান করছেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন মূশু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।

কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষক /কৃষাণী ৭শত জন প্রতিজন কৃষক/কৃষাণী বিনামূল্যে রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা ৭শ জন কৃষকের মাঝে কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রাণাদনা বিতরণ করা হয়।


অনলাইন ডেস্ক ২১-০৬-২০২৩ ১০:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া