কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা
২৫ জুন, ২০২৬ ০৩:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা

মো. শাহজাহান মিজি
২২-০৬-২০২৩ ০৮:২৭ অপরাহ্ন
কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা
চাঁদপুর-০১ কচুয়া আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো.গোলাম হোসেনের দিনব্যাপী কচুয়া পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার (২২ জুন) সকালে কোয়াচাঁদপুর বাজার সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদের নির্মাধিন কাজের শুভ উদ্বোধন, আওয়ামী লীগ নেতা মরহুম মঞ্জুর আহমেদ সুজনের কবর জিয়ারত, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাস ভবনের আঙ্গীনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকালে পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও উত্তর বাজার পল্টন ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। আপনারা বিএনপি জামাতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন না। তাহলে এ দেশকে পাকিস্তান-শ্রীলংকায় পরিনত করবে বিএনপি। এ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই এ দেশ নিরাপদ। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিয়া মো. শাহাদাত হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার ও আব্দুল বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আহমেদ কেনু, মনির হোসেন প্রধান, জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শরিফুল ইসলাম রনি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এ গণসংযোগে অংশ নেয়।

মো. শাহজাহান মিজি ২২-০৬-২০২৩ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া