ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি
০৫ জুলাই, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২২-০৬-২০২৩ ০৮:২৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি
'মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এস্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব তহবিল থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার ডাক বাংলা স্থানে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ও জেলা মৎস্য কর্মকর্তা মো:গোলাম মেহেদী হাসান। উপজেলার ডাকাতিয়া নদী ও গল্লাক বিলসহ ৪টি স্থানে ২শ' ২০ কেজি রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন’র পরিচালনায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ মো. শাহ আলম, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী,প্রেসক্লাবের সভাপতি মো.মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২২-০৬-২০২৩ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া