চাঁদপুরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সিদ্ধান্ত
২৫ মে, ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন

  

চাঁদপুরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
২২-০৬-২০২৩ ১০:২৯ অপরাহ্ন
চাঁদপুরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সিদ্ধান্ত

আসন্ন পবিত্র ইদুল-আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। জেলা প্রশাসন ও বিসিক চাঁদপুর জেলা কার্যালয় যৌথভাবে সভার আয়োজন করে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, লবণ ও চামড়া ব্যবসায়ীগণ এবং বিসিক জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তাগণ।

সভায় সকল অংশগ্রহণকারীদের সাথে সভাপতি নিবিড়ভাবে আলোচনা করেন। চাঁদপুর জেলায় লবণের সংকট না থাকায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


অনলাইন ডেস্ক ২২-০৬-২০২৩ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 71 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া