ফরিদগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
২৫ জুন, ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৩-০৬-২০২৩ ১২:২৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

 
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা আকবর হোসেন মনির, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী। 

এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৩-০৬-২০২৩ ১২:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া