মায়ের কথা রাখতে হেলিকপ্টার যোগে ফরিদগঞ্জে দুই প্রবাসী ভাই
২৫ মে, ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন

  

মায়ের কথা রাখতে হেলিকপ্টার যোগে ফরিদগঞ্জে দুই প্রবাসী ভাই

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৩-০৬-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন
মায়ের কথা রাখতে হেলিকপ্টার যোগে ফরিদগঞ্জে দুই প্রবাসী ভাই

মা বলেছেন বিমান নিয়ে বাড়ি আসতে । অতএব মায়ের কথা রাখতে হবে। তাই আমেরিকা থেকে বিমান যোগে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই একটি বেসরকারি হেলিকপ্টার যোগে ফরিদগঞ্জ  উপজেলার কড়ৈতলী গ্রামে পৌঁছান তারা।

শুক্রবার (২৩ জুন) বিকালে  উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের এই ঘটনা ঘটে। এই সময়ে চারপাশের উৎসুক জনতা ভিড় করে  হেলিকপ্টার নিয়ে আসা দুই সহোদরকে দেখতে।  

আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুল ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলি গ্রামের মরহুম আব্দুল রশিদ মিয়ার  সন্তান। তাদের ৮ ভাইয়ের মধ্যে ৭ ভাই আমেরিকা প্রবাসী। তাদের এক ভাই আলমগীর মিয়া এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী।  
সদ্য আমেরিকা প্রবাস ফেরত ফারুক ও রাহুল  বলেন, এক এক করে তারা ৭ ভাই  আমেরিকায় পাড়ি জমায়। বর্তমানে তারা ঐ দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন। মাতৃভূমি ও নারীর টানে দেশে মাঝে মাঝে ফিরে আসেন। বাড়ি আসলেও তাদের মা ময়ফুলের নেছা অনেক আগ থেকেই বলে আসছেন বিমানযোগে বাড়িতে আসার জন্য। 

মায়ের সেই কথা রক্ষা করতে গিয়ে এবার ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসেন তারা। তাদের সাথে আমেরিকা থেকে আরও  আসেন ফারুক হোসেনের স্ত্রী জান্নাত ও একমাত্র মেয়ে ইন্নিয়া হোসেন।  
এ সময় হেলিকপ্টার দেখতে আসা অসংখ্য উৎসুক জনতা বলেন, আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুলদের সাত ভাই আমেরিকা থাকে। তারা আমাদের গর্বের ধন। কারণ তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষের সাহাযার্থে হাত বাড়িয়ে দেন। হেলিকাপ্টারে যোগে তারা বাড়ি ফিরায় এবং তাদের আগমনে আমরা খুবই আনন্দিত। ’

এ সময় ফারুক ও রাহুলের মা ময়ফুলের নেছার সাথে কথা বলতে গেলে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছেলেরা আমার ঘরের সামনে বিমান করে এসেছে তাতে আমি খুব খুশি। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৩-০৬-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া