চাঁদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
২৫ জুন, ২০২৬ ০২:১২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
২৩-০৬-২০২৩ ১১:৪১ অপরাহ্ন
চাঁদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর সরকারী কলেজে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান খান শাওন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেন, সহ-সভাপতি মহিবুর রহমান মৃদুল, কলেজ ছাত্রলীগ নেতা আঃ হান্নানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৩-০৬-২০২৩ ১১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 80 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া