সন্তানকে মানসিকভাবে চাপ না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
২০ জুন, ২০২৬ ০৭:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সন্তানকে মানসিকভাবে চাপ না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক
২৪-০৬-২০২৩ ০৭:১৯ অপরাহ্ন
সন্তানকে মানসিকভাবে চাপ না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

সন্তানকে মানসিকভাবে চাপ না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (২৪ জুন) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এসএসসি-এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসএসসির ২০ ও এইচএসসি ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য অনেক অনেক জরুরি। বাচ্চা যখন স্কুল থেকে বাসায় আসবে তাকে জিজ্ঞেস করবেন না তুমি কত নাম্বার পেয়েছ? জিজ্ঞেস করবেন, বাবা তুমি নতুন কি শিখেছ। আমাদের প্রত্যাশার চাপ বাচ্চাদের ওপর চাপিয়ে দিই।

দীপু মনি বলেন, আমরা কেউ প্রকৌশলী হতে চেয়েছিলাম, হতে পারিনি। আমার সন্তানকে প্রকৌশলী বানাতেই হবে। বাচ্চা হতে চায় কি চায় না সেটা, ওর ইচ্ছা আছে বা নাই, আমরা জানতেও চাই না। সেটা জানা দরকার মনে করি না। আমরা বাচ্চাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছি। বাচ্চাদের জীবনের শুরুতে, কোনো একটি স্কুলে ভর্তি না হতে পারায়, বাচ্চারা নিজেদের অপরাধী ভাবে। আমরা একবারও ভাবি না, বাচ্চাটার জীবনের শুরুতে মানসিকভাবে ভঙ্গুর করে দিচ্ছি। আমাদেরকে ভাবতে হবে। সন্তানকে মানসিকভাবে চাপ দেবেন না। সন্তানের মানসিক স্বাস্থ্য অনেক অনেক জরুরি।

শিক্ষামন্ত্রী বলেন, যে দেশ যত বেশি উন্নত ও সমৃদ্ধ হয়েছে, সে দেশে কারিগরি শিক্ষার হার তত বেশি। কারিগরি শিক্ষা নিয়ে সমাজে এক ধরনের সামাজিক ট্যাবু আছে। সেই ট্যাবু দূর করতে হবে।

শিক্ষিতদের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, দেশের প্রতিবছর লাখ-লাখ অনার্স-মাস্টার্স গ্রাজুয়েট তৈরি করছি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। যারা ট্রেড কোর্সে পড়ালেখা করেছেন তারা অনেক আগেই কর্মজীবনে চলে যায়। তারা অনেক বেশি ভালো রোজগার করে। আমরা যেটা করার চেষ্টা করছি, কেউ যদি ট্রেড কোর্সে থেকে অন্য শিক্ষার পথে যাবে, সেই পথ আমরা খুলে দিচ্ছি। এই ব্যবস্থা ছিল না। এসময় যোগাযোগের দক্ষতার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী।


অনলাইন ডেস্ক ২৪-০৬-২০২৩ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 76 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া