চাঁদপুরে আন্ত:উপজেলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাইমচর
০১ জুন, ২০২৬ ০২:৪৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে আন্ত:উপজেলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাইমচর

অনলাইন ডেস্ক
২৪-০৬-২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন
চাঁদপুরে আন্ত:উপজেলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাইমচর

চাঁদপুর স্টেডিয়ামে আন্ত:উপজেলা (বালক অনুর্ধ্ব-২১) কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কচুয়া উপজেলাকে হারিয়ে হাইমচর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (২৪ জুন) বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কাবাডি উপ-কমিটির সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারীর পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল ফেডারেশনের সভাপতি শাহির হোসেন পাটওয়ারী প্রমূখ।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলায় জেলার ৮ উপজেলা দল অংশগ্রহন করে।


অনলাইন ডেস্ক ২৪-০৬-২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 221 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া