মতলব উত্তরে ১৩শ' কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
০৭ মে, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

  

মতলব উত্তরে ১৩শ' কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

অনলাইন ডেস্ক
২৪-০৬-২০২৩ ০৭:৪৯ অপরাহ্ন
মতলব উত্তরে ১৩শ' কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১ হাজার ৩শ' কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উপশি জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার দেওয়া হয়।

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান। এসময় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১ হাজার ৩শ' জন কৃষকদের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে উপশি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করেন।

তিনি বলেন, আগে আর কোন দল বা সরকার কৃষকদের কথা চিন্তা করেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ নানান সুবিধা দিচ্ছেন। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগ সরকার জনদরদী সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার।

তিনি  আরো বলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আমি একজন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করবো এবং জনগণকে সেবা করে যাব। আর যদি না ও পাই যিনি নৌকা পাবে আমরা তার পক্ষে কাজ করবো।


অনলাইন ডেস্ক ২৪-০৬-২০২৩ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া