ফরিদগঞ্জ পৌরসভার কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন মেয়র
২৫ মে, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ পৌরসভার কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন মেয়র

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৫-০৬-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভার কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন মেয়র

ফরিদগঞ্জ পৌরসভার মাঠে কোরবানির পশুর হাটের পরিবেশ ও সার্বিক বিষয়ে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। রবিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশুর হাটের বাস্তব পরিবেশ ও ক্রেতা বিক্রেতাদের সাথে হাট কমিটির আচারণ, দালাল এবং হয়রানীমুক্ত করণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পৌরসভার মাঠে কোরবানির পশুর হাট উপজেলার সর্ববৃহৎ হাট। এ হাটটি পরিবেশ বান্ধব করতে পৌর প্রশাসন সর্বদা তদারকি করছেন বলে জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার মাঠের গরু হাটের ইজারাদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীসহ হাট কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-০৬-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া