চট্টগ্রামে সিপ্লাসসহ ৪ আইপিটিভির অফিস সিলগালা, যন্ত্রপাতি জব্দ
১৯ জুন, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে সিপ্লাসসহ ৪ আইপিটিভির অফিস সিলগালা, যন্ত্রপাতি জব্দ

চট্টগ্রাম ব্যুরো:
২৬-০৬-২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে সিপ্লাসসহ ৪ আইপিটিভির অফিস সিলগালা, যন্ত্রপাতি জব্দ

লাইসেন্স না থাকায় চট্টগ্রামে সিপ্লাস টিভি, সিভিশন টিভিসহ চার অনলাইন টিভির অফিস সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সংবাদ প্রচার ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

প্রতিষ্ঠান সিলগালা করার খবর নিশ্চিত করে এহসান মুরাদ বলেন, ‘অভিযানে সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, 24 TV, SB টিভিসহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ‘বৈধ লাইসেন্স না থাকায় আমরা সিভিশন টিভির অফিস সীলগালা করছি। বর্তমানে গোল পাহাড় মোড়ে টুয়েন্টি ফোর টিভি নামে একটি অফিসে অভিযান চলমান রয়েছে।’

উল্লেখ্য, আইনত আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।


চট্টগ্রাম ব্যুরো: ২৬-০৬-২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 101 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া