শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০৬-২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন |
ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসুস্থ ও অসহায়দের চিকিৎসা সহায়তায় ৬২ জনের মধ্যে ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান’র পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আবদুল মান্নান,প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. কামাল হোসেন প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর দেয়া টাকা অন্য কাজে ব্যয় না করে চিকিৎসার জন্য ব্যয় ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানান অতিথিরা। পরে প্রতি জন অসুস্থ উপকারভোগীদের হাতে ৫০ হাজার টাকার চেক হাতে তুলে দেন অতিথিরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া