শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০৬-২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন |
ফরিদগঞ্জ উপজেলার বিষরবন্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জুন) বেলা ২টার দিকে বোয়ালিয়া কাজি বাড়ীর জামে মসজিদের মাঠে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাঁর নামাযের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সোমবার (২৬ জুন) সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৪ পুত্র ও ৩ মেয়ে রেখে যান। পরে বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ছেলে জসিম উদ্দিন।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল’র নেতৃত্বে গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সফর আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া