হাজীগঞ্জে হার্ট অ্যাটাকে দুই যুবকের মৃত্যু
১৯ মে, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে হার্ট অ্যাটাকে দুই যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
২৭-০৬-২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ন
হাজীগঞ্জে হার্ট অ্যাটাকে দুই যুবকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে দুই যুবকের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। সোমবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টা ও ৫টার দিকে মাত্র ৩০ মিনিটের আগে পরে এ দুটি অকাল মৃত্যুর খবর ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

খবর নিয়ে জানা যায়, একজন হচ্ছে হাটিলা পূর্ব ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে মো. সাজিদ করিম (৩২)। অসুস্থতা দেখাদিলে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করালে বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এদিকে একই দিন বিকাল ৫টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সমীর সাহার ছেলে শুভ সাহা (২৭) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুমন তফদার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জানান।

জানা যায়, এ দুজনেই ৩০ মিনিট আগে পরে হার্ট অ্যাটাকে মারা যায়। এমন মৃত্যুর খবরে তাদের স্বজন ভাই বন্ধুদের মনে স্তব্ধ করে দেয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ দুই মৃত্যুর খবর ফেইসবুকে দেখেছি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে কোন খোঁজ পাইনি।


অনলাইন ডেস্ক ২৭-০৬-২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া