বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
২৭-০৬-২০২৩ ০১:৫৪ অপরাহ্ন
বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী
বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওরা (বিএনপি) অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করছে। সেটা এ বছর নাকি কোন ঈদের পর করবে, সেটা অবশ্য জানি না। আমরা তো জানি আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির যে কোনো আন্দোলনই শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।’

দীপু মনি বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজকে গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে গণতন্ত্র আসলে কার হাতে নিরাপদ।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘জনগণ জানে গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তাঁর পাশে থেকে আবারও তাঁকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানেন। কাজেই বিএনপি অর্থাৎ যারা গণতন্ত্র এবং মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক এই পর্যায়ে থাকবে।’

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মো. আইয়ুব আলী ব্যাপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এদিন সকালে দীপু মনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


অনলাইন ডেস্ক ২৭-০৬-২০২৩ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া