চাঁদপুরে ৭ শতাধিক অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

  

চাঁদপুরে ৭ শতাধিক অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
২৮-০৬-২০২৩ ০২:২০ অপরাহ্ন
চাঁদপুরে ৭ শতাধিক অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদরে অসহায় ও দুস্থ ৭৪০জন নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুন) বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে এসব চাল অসহায় ব্যাক্তিদের হাতে তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

জেলা প্রশাসক উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সরকার প্রতিবছরই ঈদ উৎসবের পূর্বে গরীব ও দুস্থ লোকদেরকে ঈদ উপহার হিসেবে চাল দিয়ে আসছেন। এই কাজটি মূলত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়ে আসছে। জানতে পেরেছি এরপরও শহর এলাকায় অনেক লোক এই কর্মসূচির আওতার বাহিরে থেকে যান। তাদেরকে আমরা এখানে এনে এই উপহার দেয়ার ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, আপনারা জানেন সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে মশারি ডাল, সয়াবিন তেল এবং চিনি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যারা টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছেন তাদেরকে একই সাথে ৩০ টাকা করে ৫ কেজি চাল দিবেন। বিভিন্ন ভাতাসহ এই রকম সরকার অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদের জন্য করেছেন এবং করে আসছেন। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই চাল দেয়া হয়।


অনলাইন ডেস্ক ২৮-০৬-২০২৩ ০২:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 256 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া