কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন

  

কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

মো. কাউছার জমাদার
৩০-০৬-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন
কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
ফরিদগঞ্জ উপজেলায় ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে পূর্ব হর্ণিদূর্গাপুর গ্রামের মৃধা বাড়ি থেকে তালতলা পযর্ন্ত কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার (৩০ জুন) দুপুরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- শাজাহান মৃধা,মোঃ মামুন মৃধা,মোঃ মিস্টার মৃধা,মোঃ আলি মৃধা,জসিমউদদীন মৃধা,মো রাসেল হোসাইন রাফীসহ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেড় কিলোমিটার এ রাস্তাটি বেহাল। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। গর্ভবতী নারী ও বয়স্করা অসুস্থ হলে তাদের চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়। তাই তারা চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ সদস্য মাননীয় এমপি'র দৃষ্টি আকর্ষণ করেন। এই সময় উপস্থিত ছিলেন শাহাজাহান মাস্টার,জসিম মাস্টার,,মিজান মুহুরি,মনোয়ার হোসেন,জসিম মৃধা,মুন্না মৃধা আনোয়ার মৃধা,কামাল মৃধা,রাজিব মৃধা,আকবর মৃধা,বাচ্চু মৃধা,মামুন কন্ট্রাক্টর, মোহাম্মদ আলী, পান্নু মৃধা, আব্দুল মজিব, বালাক মৃধা,শামিম মৃধা, ইসমাইল মৃধা, সুফিয়ান মৃধাসহ প্রমুখ।

মো. কাউছার জমাদার ৩০-০৬-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া