আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন'র ঈদ পূর্নমিলনী সংবর্ধিত হলেন মাসুদ মিজি মামুন
১২ জুন, ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন

  

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন'র ঈদ পূর্নমিলনী সংবর্ধিত হলেন মাসুদ মিজি মামুন

পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি
০২-০৭-২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন'র ঈদ পূর্নমিলনী সংবর্ধিত হলেন মাসুদ মিজি মামুন

ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান,দেশ-বিদেশে সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান "রাব্বি এন্টারপ্রাইজ"র ব্যবস্থাপনা-পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনাব মাসুদ মিজি মামুন।

ঈদ পূর্নমিলনী ও আলোচনাসভায় সংগঠনের সকল সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন এবং আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বোচ্চ অনুদানকারী হিসেবে ও "সামাজিক-মানবিক কাজে বিশেষ অবদান রাখায়"সংগঠনের পক্ষ থেকে সমাজসেবক জনাব মাসুদ মিজি মামুন'কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সমাজসেবক ও প্রবাসী-ব্যবসায়ী জনাব মাসুদ মিজি মামুন শুভেচ্ছা বিনিময়কালে বলেন,আমি সর্বসময় আপনাদের এই মানবিক ও সামাজিক কল্যানের সকল কাজে আমি পাশে থাকব।আমি আমার অবস্থান থেকে মানুষের কল্যানে সকল ধরনের সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে সর্বসময় সমাজ ও মানুষের জন্য শ্রম দিচ্ছেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে এবং আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জিলন পাটোয়ারী, মাসুদ মিজি মামুনের সফরসঙ্গী খলিলুর রহমান বেপারী,আরিফ মিজি। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তাজুল ইসলাম, কামরুল হাচান, হাচান আটিয়া, মোজাম্মেল হোসেন, মারুফ বিল্লাহ, কামরুল মোল্লা, নাঈমুল হাচান, ইকবাল গাজী,সাব্বির তপদার, রায়হান রাফি, হাচান মাছুম, মাছুম ভূইয়া, সজিব আফ্রিদি প্রমুখ।


পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ০২-০৭-২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া