কচুয়ায় 'প্রাণের টানে রক্তদান'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
১২ জুন, ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

  

কচুয়ায় 'প্রাণের টানে রক্তদান'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

অনলাইন ডেস্ক
০২-০৭-২০২৩ ০৪:৫০ অপরাহ্ন
কচুয়ায় 'প্রাণের টানে রক্তদান'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

চাঁদপুরের কচুয়ায় আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদানের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১ জুলাই) মেঘদাইর বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন ও পরিচালক ফরিদ আহমদের সার্বিক ব্যবস্থাপনায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন পাটওয়ারী।

সমাজসেবক মাওলানা রুহুল আমিন রুশদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মো. আযহারুল ইসলাম পাটওয়ারী, সিবিএ নেতা মো.সোলেমান মুন্সী, আক্কাস পাটওয়ারী, এ্যাডভোকেট মো. ইমরান হোসেন, মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

পরীক্ষা না করে রক্ত দান নয়’ এ আহ্বানে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ২ম জনের রক্তের গ্রুপ নির্ণয় করে কর্মসূচি সমাপ্ত করা হয়।
এসময় সংগঠনের সহ-সভাপতি মাহবুব মজুমদার, আবুল বাসার ও আবু রায়হান, সাবেক সহ-সভাপতি নাঈম মো. আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিক হোসাইন, তৌহিদ সজিব, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, রক্তদান সম্পাদক আরিফ খান বিজয়, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন মিলন, ত্রাণ সম্পাদক সোহেল রানা, ধর্ম সম্পাদক হাফেজ সাহাবুদ্দিন, আপ্যায়ন সম্পাদক আরিফ প্রধান, উন্নয়ন সম্পাদক শাহাদাত মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ০২-০৭-২০২৩ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 148 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া