চট্টগ্রামে তিন কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে তিন কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:
০৩-০৭-২০২৩ ০৫:০৮ অপরাহ্ন
চট্টগ্রামে তিন কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা

দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দীন বাজারের তিন কাঁচামরিচ বিক্রয়কারী আড়তদারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলী এলাকার রূপসা ফুডকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
সোমবার (৩ জুলাই) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্। 

জানা গেছে, দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দীন বাজারের কাঁচামরিচ আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা সংরক্ষণ না করায় প্রণব ট্রেডার্সকে ২ হাজার ও রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলীর এলাকার রূপসা ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, রিয়াজুদ্দীন বাজারে আজকের অভিযানে আমাদের মূল উদ্দেশ্য ছিল কাঁচামরিচের বাজার যাচাই করা। আমরা অভিযানে কারসাজির প্রমাণ পেয়েছি। ব্যবসায়ীরা আড়ত থেকে কাঁচামরিচ কিনে এনে বাড়তি দরে বিক্রি করছিল। তার উপর আমাদেরকে মূল্য তালিকা ও ভাউচার দেখাতে পারেনি। একইভাবে আমরা পাহাড়তলী বাজারেও অভিযান চালিয়েছি, সেখানে কাঁচামরিচে কোন কারসাজি পাইনি। তবে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় রূপসা ফুডকে জরিমানা করেছি। প্রতিদিন নগরীর বিভিন্ন বাজারে আমাদের অব্য্যাহত থাকবে।


চট্টগ্রাম ব্যুরো: ০৩-০৭-২০২৩ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া