শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৪-০৭-২০২৩ ০৩:০৭ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করতে তৃণমূল ঐক্যবদ্ধ হয়েছে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। ছেংগারচর পৌর আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (৩ জুলাই) ছেংগারচর পৌর আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের তৃণমুলের আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।
এসময় বক্তরা আরো বলেন, আ’লীগ এখন ক্ষমতায়, আ’লীগ থেকে মেয়র নির্বাচিত হলেই পৌরসভার যে সমস্ত সমস্যা আছে তার সমাধান হবে। নৌকাকে বিজয়ী করতে হলে আমাদের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা মানুষকে বোঝাত হবে। আমরা যারা আ’লীগের নেতা কর্মী আছি তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অব্যশই নৌকার জয় হবে। ১৭ জুলাই সারাদিন নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে ফিরবো। নৌকাকে বিজয়ী করতে আমরা তৃনমুল ঐক্যবদ্ধ আছি।
এছাড়াও বক্তব্য রাখেন, আ’লীগের উপকমিটির সাবেক সদস্য ও আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আ’লীগের সাংগঠনিক সসম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবুসহ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া