ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইন নাগরিক সেবা শুরু
২৫ মে, ২০২৬ ০৭:৫৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইন নাগরিক সেবা শুরু

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০৫-০৭-২০২৩ ০১:৫৬ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইন নাগরিক সেবা শুরু

ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইনে ৩৪ ধরনের নাগরিক সেবা প্রাপ্তির কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে অনলাইনে আবেদিত এক পৌরবাসীকে নাগরিকত্ব সনদ দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: শাহাবুদ্দিন প্রমুখ। 

পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান বলেন, দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ৭০তম পৌরসভা হিসেবে অনলাইনে ৩৪টি নাগরিক সেবা কার্যক্রম শুরু হলো। আশা করছি এর মাধ্যমে পৌর নাগরিকরা ঘরে বসেই এসব সুবিধা বুঝে নিতে পারবে। 

অনলাইন কার্যক্রম বিষয়ে পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ গড়তে যেই পদক্ষেপ নিয়েছেন। তারই অংশ হিসেবে আজ থেকে পৌরবাসী এবং প্রবাসী পৌরবাসী অনলাইনের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবে। এইজন্য তাদেরকে www.prottoyon.gov.bd এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। আশা করছি নাগরিকরা তাদের কাঙিঙ্খত সেবা গ্রহণ করবেন। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৫-০৭-২০২৩ ০১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া