শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৭-২০২৩ ০৪:০৭ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তরে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ জুলাই ) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন দশআনি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি গোডাউনে তল্লাশী চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দকরা চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন, মতলব উত্তরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খান।
চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া