শিরোনামঃ
মো. কাউছার জমাদার ০৫-০৭-২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন |
ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) বিকেলে ইউনিয়নের স্বপন চেয়ারম্যান মার্কেটের মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনটি মূলত ১ নং বালিথুবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা কর্ম সমর্থকদের উজ্জীবিত করতেই আয়োজন করা হয়েছে।
এই দিন কর্মী সম্মেলনে ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সুপারফাইট কমিটি ঘোষণা করা হয়।
কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন স্বপন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু তাহের কাজী, মৎস্য বিষয়ক সম্পাদক বাদল ঢালী, ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আঃ চাত্তার আখন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শরীফ আহমেদ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় সহস্রাধিক নেতা কর্মী ও সমর্থক।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া