শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৭-২০২৩ ০৮:৫৯ অপরাহ্ন |
চাঁদপুর পৌরসভার পর ইতিহাসের সর্বোচ্চ ২০২৩-২৪ চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বুধবার (৫ জুলাই) পৌর হলরুমে ১১৫ কোটি, ৪ লক্ষ, ১ হাজার ৫শ টাকা সম্পন্ন কর আরোপ মুক্ত বাজেট ৮ম বারের মত ঘোষণা করেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
মূল বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লক্ষ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৬১ লক্ষ টাকা। উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যায় ধরা হয়েছে ৮২ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৬৫ লক্ষ ৫ হাজার টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১১৫ কোটি ৪ লক্ষ ১ হাজার ৫০০ টাকা। ব্যায় ধরা হয়েছে ১১০ কোটি ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। বাজেটে সর্বমোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ৭৪ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা। জেলায় এই প্রথম বড় বাজেট ঘোষণার করেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
পৌরসভার বাজার পরিদর্শক সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বাজেট অধিবেশনে আরো বক্তব্য রাখেন, পৌরসভার ১নং প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, কর নির্ধারক আবু ইউসুফ, টিএসসিসি সদস্য ইকবালুজ্জামান ফারুক, ডা. পেয়ারা বিল্লাল প্রমুখ।
উক্ত বাজেট অধিবেশনে সকল কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া