শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৭-২০২৩ ০৯:০৫ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে সাচার বাজারস্থ মদিনা প্লাজার নিচতলায় (ডায়মন্ড হাসপাতালের) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এ কার্যালয় উদ্বোধন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,উপজেলা মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কাজল রেখা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খোকন,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মীর মোহাম্মদ আমির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া