ফরিদগঞ্জে মাদকসহ আটক ২
২৪ নভেম্বর, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে মাদকসহ আটক ২

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০৬-০৭-২০২৩ ০৭:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে মাদকসহ আটক ২
ফরিদগঞ্জে পুলিশ পাঁচশ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। বুধবার(৫ জুলাই) রাতে তাদেরকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের পুর্বক বৃহস্পতিবার(৬ জুলাই) আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার(৫ জুলাই) রাতে উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকা থেকে ফারুক হোসেন(৪২) নামে একজনকে পাঁচশ গ্রাম গাঁজাসহ ও গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ হাসান আল মামুন ওরফে মামুন(২৬)নামে অপর একজনকে আটক করেন। ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের মনতলা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে ও হাসান আল মামুন ওরফে মামুন গুপ্টি পশ্চিম ইউনিয়নের দত্রা গ্রামের মোতাহের হোসেন হাসানের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফারুককে পাঁচশ গ্রাম গাঁজাসহ ও মামুনকে মাদকসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের পুর্বক বৃহস্পতিবার(৬জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৬-০৭-২০২৩ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া