একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আলআমিন ভূঁইয়া
০৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন

  

একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আলআমিন ভূঁইয়া

পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি
০৯-০৭-২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন
একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আলআমিন ভূঁইয়া

দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ও স্যাটেলাইট টিভি 'একাত্তর টেলিভিশন'র চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অনলাইন নিউজ পোর্টাল 'চাঁদপুর বুলেটিন'র সম্পাদক ও প্রকাশক আলআমিন ভূঁইয়া। 
বুধবার (৫ জুলাই) একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ আলআমিন ভূঁইয়ার নিয়োগ চুড়ান্ত করে। এর আগে তিনি একই চ্যানেলের সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। 

এক কন্যা সন্তানের জনক আলআমিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভুঁইয়া বাড়ির মো: হাফিজ ভূঁইয়ার দ্বিতীয় সন্তান।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতায় হাতেখড়ি নিলেও আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী শেষে আলআমিন ভূঁইয়া সাংবাদিকতায় ডিপ্লোমা করে সাংবাদিকতাকে স্থায়ী পেশা হিসেবে বেছে নেন।
উল্লেখ্য, দেশের আরেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'বাংলা টিভি'র প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেলটির অপরাধ বিষয়ক বিট ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিটে কাজ করেছেন।
বাংলা টিভিতে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি বাম পায়ে মারাত্বক জখমপ্রাপ্ত হয়ে বাংলা টিভি ছাড়েন। পরবর্তী আলআমিন ভূঁইয়া জাতীয় দৈনিক আজকের পত্রিকা, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, প্রিয়নিউজ২৪.কম, আওয়ার নিউজ ডটকম ছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমে রাজধানীতে কাজ করেছেন। এছাড়া চাঁদপুরের অনলাইন নিউজ পোর্টাল 'চাঁদপুর বুলেটিন'র সম্পাদক ও প্রকাশক তিনি। 

নাড়ীর টানে চাঁদপুরে ফিরে আসা ও একাত্তর টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে চাঁদপুর জেলা, সকল উপজেলার সর্বস্তরের সংবাদকর্মী, চাঁদপুর থেকে প্রকাশিত সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সহ সর্বস্তরের প্রশাসন মিলিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ০৯-০৭-২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 374 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া