শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৯-০৭-২০২৩ ০৮:৪০ অপরাহ্ন |
সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে চাঁদপুরে ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকদের ব্যানারে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুলাই) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে একইসাথে ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের কনসালটেন্ট ডা. সালেহ আহমেদ, ওজিএসবি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তাবেন্দা আক্তারসহ অন্যান্য চিকিৎসকগণ।
ওজিএসবি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়েছে। একটি ঘটনার তদন্ত হওয়ার আগেই ৩জন চিকিৎসককে গ্রেফতার করা নিন্দনীয়। আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া