মতলবের গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
১৮ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলবের গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১০-০৭-২০২৩ ১২:০২ অপরাহ্ন
মতলবের গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার রাস্তার পাশ থেকে গত ৪ জুলাই নোয়াখালী জেলার সুধারাম থানার শিবপুর জাগিদার বাড়ির তাজুল ইসলামের মেয়ে গৃহবধূ পলি আক্তার (২৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকান্ডের প্রধান আসামী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শ্রীকান্তদি গ্রামের মুন্সি বাড়ির আদম আলী মুন্সির ছেলে  হান্নান মুন্সি (৪৪) কে চট্টগ্রামের ইপিজেড ফ্রি পোট থানার মাইলের মাথা এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর পিবিআই।

রবিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছে চাঁদপুর জেলা পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, নিহত পলি আক্তারের বড় ভাই ফরহাদ হোসেন সোহাগ মতলব উত্তর থানায় তার স্বামী মোহাম্মদ আলী প্রকাশ সাদ্দাম ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মতলব উত্তর থানায় মামলা নং-৩ ধারা ৩০২ /৩৪। চাঁদপুর পিবিআই টিম ঘটনার রহস্য উদঘাটন করতে তদন্ত অব্যাহত রাখে।

ছায়া তদন্ত করে পিবিআই পুলিশ পরিদর্শক শামীম আহমেদের নেতৃত্বে পিবিআই অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে পুলিশ সুপার চাঁদপুরের মোস্তফা কামাল রাশেদের দিকনির্দেশনায় ছায়া তদন্ত টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার ঘটনার মূলহোতা হান্নান মুন্সি কে সনাক্ত করে।
হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় ৯ জুলাই মূল আসামি দাউদকান্দির হান্নান মুন্সিকে চট্টগ্রাম থেকে আটক করেন। পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসা বাদে খুনি হান্নান মুন্সী পলি হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে।


অনলাইন ডেস্ক ১০-০৭-২০২৩ ১২:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া