শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০৭-২০২৩ ০৪:২৬ অপরাহ্ন |
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (১০ জুলাই) সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক, চুরি, ইভটিজিং, বাল্যবিবাহ, উপজেলার প্রধান সড়কে যানজট নিরসন, স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানদের দপ্তরের কাজ গুলো দক্ষতার সাথে পরিচালান করে অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মো. আলী জিন্নাহ, কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া