শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০৭-২০২৩ ০৫:২৫ অপরাহ্ন |
ফরিদগঞ্জে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সদ্য সাবেক সভাপতি মো. কামরুজ্জামান শারীরিক অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলা সদরে কাছিয়াড়া এলাকায় নিজ বাসভবনে শনিবার (৭ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে বর্তমান নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সদাহাস্যজ্বল স্বনামধন্য সংগঠক, সাংবাদিক, ক্রীড়াবিদ ও সমাজসেবক মো. কামরুজ্জামান’র দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ সহ অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্খীরা।
এদিকে সাংবাদিক নেতা কামরুজ্জামানের অসুস্থতার সংবাদে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরূল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ সকল গণমাধ্যমকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া