কচুয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
২৫ মে, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

  

কচুয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

মো. শাহজাহান মিজি
১১-০৭-২০২৩ ০৬:৫২ অপরাহ্ন
কচুয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই)  দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন সংগীত প্রতিযোগিতা।
এছাড়া একই স্থানের মাঠ ও পুকুরে অনুষ্ঠিত হয় ছেলে মেয়েদের দৌড়, সাঁতার, উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। 

শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগীদের স্থান নির্বাচনে তিনটি পৃথক পৃথক বিচারক মন্ডলী দায়িত্ব পালন করেন।

শিক্ষা প্রতিযোগিতায় উপজেলা রির্সোচ সেন্টারের ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম ও খেলাধুলা প্রতিয়োগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন বিচারক মন্ডলীর আহ্বায়কের দায়িত্ব পালন করেন । 


মো. শাহজাহান মিজি ১১-০৭-২০২৩ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 87 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া