শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০৭-২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন |
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত জননেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
ফরিদগঞ্জ পৌরসভায় মোট ২ হাজার ৮ শ পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরনের অংশ হিসেবে ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই পণ্য বিতরন করা হবে।
এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে ৩৪০ টাকার পন্য হিসেবে প্রতিজনকে দুই লিটার সয়াবিন তৈল, ২ কেজি মুসরি ডাল প্রদান করা হয়।
পণ্য নিতে আসা কয়েজন নারী পুরুষ বলেন বাজারের প্রায় অর্ধেক দামে যে পণ্য গুলো দেওয়া হচ্ছে তা খুবই প্রয়োজনীয় পণ্য।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
টিসিবি পণ্য বিক্রির উদ্বোধনের পূর্বে পৌর মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে টিসিবির পণ্য জনগনের কাছে পোঁছে দিচ্ছি। তা পেয়ে জনগন খুবই আনন্দিত। দ্রব্যমুল্যের উর্ধগতি রোধে মাননীয় প্রধান মন্ত্রীর এই পদক্ষেপের জন্য আমরা নেত্রীর কাছে কৃতজ্ঞ। দেশের চলমান উন্নয়ন ও জনগনের মাঝে সেবার মান আরো বাড়িয়ে দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি কৃতজ্ঞতা স্বরুপ উপহার দিন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া