শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৬-০৭-২০২৩ ০৫:৪০ অপরাহ্ন |
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলা কাউনিয়া এলাকায় আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়ার আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে ফরিদগঞ্জ আসন আওয়ামীলীগের জয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে । তাই আমাদের এখন থেকেই মাঠে কাজ শুরু করতে হবে।
এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহসভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, শেখ শাহ আলম, এস এম কাউসারুল আলম কামরুল. যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, দেলোয়ার মোল্লা, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব আলশ সোহাগ, যুগ্মসম্পাদক রবিউল হোসনে প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া