কচুয়ায় কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
২০ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

অনলাইন ডেস্ক
১৬-০৭-২০২৩ ০৬:৩৯ অপরাহ্ন
কচুয়ায় কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

চাঁদপুরের কচুয়ার বাইছারা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব একেএম আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খানের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম, ইউপি সদস্য আব্দুল বারেক প্রমুখ। 

পরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক একেএম আব্দুল্লাহ আল বাকীর অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা ও শিক্ষকদের উপহার সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ।


অনলাইন ডেস্ক ১৬-০৭-২০২৩ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 59 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া