শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৮-০৭-২০২৩ ০৬:২৭ অপরাহ্ন |
চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় বসতঘর থেকে সুজন সাহা নামে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ওই এলাকার রনাগোয়াল পণ্ডিত সাহার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুজন সাহা চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সমির কান্তি সাহার পুত্র।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারণা করা হচ্ছে ৪/৫ দিন ধরে তার মৃতদেহটি ওই ঘরে পড়ে ছিলো। যার কারণে, গত কয়েকদিন ধরে বসতঘরে থাকা মরদেহটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো।
জানা যায়, পারিবারিক কলহের কারণে দীর্ঘ দিন যাবত সে নিজ বাড়িতে আলাদা ঘর করে বাস করছিলো। সুজন সাহা দাম্পত্যজীবনে অবিবাহিত ছিলেন বলেন তার পরিবার জানায়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য সুজন সাহার লাশ মর্গে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া