জনসাধারণকেও সচেতন হতে হবে......... মেয়র আবুল খায়ের পাটওয়ারী
২০ জুন, ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জনসাধারণকেও সচেতন হতে হবে......... মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৯-০৭-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন
জনসাধারণকেও সচেতন হতে হবে......... মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ডেঙ্গু জ¦র শহর থেকে ক্রমশ: গ্রামের দিকে ছড়াচ্ছে। তারমানে গ্রামেও ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে। এইমধ্যেই ফরিদগঞ্জে ডেঙ্গু আক্রন্ত রোগী দেখা মিলেছে। ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যেই মশক নিধন অভিযান শুরু করেছে। আজ আরো কয়েক মেশিন নিয়ে এসে মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হলো। তবে মশার উৎপাত থেকে রক্ষা পেতে হলে জনসাধারণকেও সচেতন হতে হবে। প্রতিটি নাগরিককে তার বাড়ির উঠোন থেকে শুরু করে সর্বস্থানে ময়লা আবর্জনা এবং ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংশ করে দিতে হবে। পরিষ্কার পচ্ছিন্নতার বিকল্প নেই। আশা করছি পৌর কর্তৃপক্ষের সাথে সাথে জনপ্রতিনিধিগণ এবং সাধারণ জনগণও এগিয়ে আসবে। নিজেদের ভাল রাখার দায়িত্ব নিজেদেরও রয়েছে। বুধবার (১৯ জুলাই)বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন। এসময় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলেয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, প্রশানসিক কর্মকর্তা মো: শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৯-০৭-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া