শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২১-০৭-২০২৩ ০৬:৪১ অপরাহ্ন |
শুক্রবার (২১জুলাই) বিকালে বেপারী বাড়ীর দিনমজুর রবিউলের বসতঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তারআগে পুড়ে যায় দশ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী সোহান।
দিনমজুর রবিউল আলম জানান,পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তার তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট। তার সব শেষ হয়ে গেলো।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী আহমেদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া