কচুয়ায় উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
২৪ জুন, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২২-০৭-২০২৩ ০৩:০৩ অপরাহ্ন
কচুয়ায় উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বিএনপি - জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুরক্ষা লক্ষ্যে ছাত্র ও তরুন সমাজকে ঐক্যবদ্ধ করতে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুর ১টায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে কচুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগকে মাঠে থাকতে আহবান জানান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠে স্বোচ্চার থাকার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. সেলিম মাহমুদ।


অনলাইন ডেস্ক ২২-০৭-২০২৩ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 70 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া