চাঁদপুরে ব্যাংকগুলোর লাভ ৮৮ কোটি, র‌্যামিটেন্স অর্জন ৫৫৬ কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ব্যাংকগুলোর লাভ ৮৮ কোটি, র‌্যামিটেন্স অর্জন ৫৫৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক
২৫-০৭-২০২৩ ০৩:২৭ অপরাহ্ন
চাঁদপুরে ব্যাংকগুলোর লাভ ৮৮ কোটি, র‌্যামিটেন্স অর্জন ৫৫৬ কোটি টাকা
চাঁদপুরের পাঁচ ব্যাংকের শাখাতে ২০২২-২৩ অর্থ বছরের জানুয়ারি-জুন পর্যন্ত বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করেছে ৫৫৬ কোটি ও লাভ করেছে ৮৮ কোটি ২২ লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে , কৃষি ব্যাংকের ২৮টি শাখায় জুলাই থেকে ২০২২-২৩ পর্যন্ত লাভ করেছে ১৪ কোটি ৫৭ লাখ টাকা ও বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করে ১৭০ কোটি টাকা। সোনালী ব্যাংক লাভ করেছে ২০ কোটি ৬৬ লাখ টাকা এবং বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করে ১০০ কোটি টাকা।

অগ্রণী ব্যাংকের ২১টি শাখায় জুন পর্যন্ত লাভ ১৬ কোটি ৮৮ লাখ টাকা টাকা ও বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করে ১৬৮ কোটি ৩২ লাখ টাকা। জনতা ব্যাংকের ১৭টি শাখায় জুন পর্যন্ত লাভ করেছে ৯ কোটি ২৮ লাখ টাকা ও বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করে ৭৫ কোটি ৪ লাখ টাকা।

চাঁদপুরের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্র মতে, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুরের ৩ লাখ ৬৫ হাজার শ্রমজীবী কাজ করছেন। তারা নিজ নিজ কর্মস্থল থেকে র‌্যামিটেন্স তাদের নিকটতম স্বজনদের কাছে ব্যাংকের শাখার মাধ্যমে প্রেরণ করে।

চাঁদপুরের প্রবাসীরা প্রতি মাসে এ সব র‌্যামিটেন্স বিভিন্ন অর্থলগ্নি আন্তর্জাতিকভাবে ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিভিন্ন এজেন্সির মাধ্যমে এ সব র‌্যামিটেন্স প্রেরণ করে থাকে। কোনো কোনো ব্যাংক কেবলমাত্র গোপন একটি পিন নাম্বারের মাধ্যমেও অর্থ লেনদেন করছে এবং টাকা দিচ্ছে।

একজন ব্যাংক কর্মকর্তা জানান, প্রবাসীরা টাকা প্রেরণের কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক তার গ্রাহককে কাঙ্ক্ষিত অংকের টাকা প্রদান করতে সক্ষম। প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরছে। ব্যাংকগুলোর মধ্যে অর্থের তারল্যের প্রবাহ সৃষ্টি হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রাণ সঞ্চারিত হয়ে ইতিবাচক প্রভাব পড়ছে। বর্তমানে অগ্রণী ব্যাংক বুথের মাধ্যমেই টাকা আদায় করছে ও নতুনভাবে ঋণও বিতরণ করছে।


অনলাইন ডেস্ক ২৫-০৭-২০২৩ ০৩:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া