চাঁদপুরে ছয়মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ছয়মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
২৫-০৭-২০২৩ ১০:৫৬ অপরাহ্ন
চাঁদপুরে ছয়মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু

চাঁদপুর জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত ২৫ জন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালে মৃত্যু হয় ৪৯জন, ২০২১ সালে ৫৩জন, ২০২০ সালে ৪৩জন ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান।

এর আগে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও নিজস্বভাবে সাঁতার শিখানোর উদ্যোগ গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৫-০৭-২০২৩ ১০:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 60 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া