শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে: শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে: শিক্ষামন্ত্রী

নিউজ এডিটর
২৯-০৭-২০২৩ ০৫:০৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা-ধ্বংসলীলা  নয়। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে। এতে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

এদিন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৮২ জন সাংবাদিকদের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ

 

নিউজ এডিটর ২৯-০৭-২০২৩ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 52 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া