ফরিদগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৯-০৭-২০২৩ ০৮:১৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

ফরিদগঞ্জে তাফাজ্জল হোসেন গাজী (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় ওই ব্যবসায়ী ছেলেও আহত হয়। । শনিবার (২৯ জুলাই) সকালে পশ্চিম বড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আহত ব্যবসায়ীর ছেলে রাসেল হোসেন জানায়, চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহসাড়কের পাশে ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের নিজের খরিদকৃত জমিতে তার বাবা কাঠ ব্যবসায়ী তাফাজ্জল হোসেন গাজী শনিবার(২৯জুলাই) সকালে স-মিল স্থাপনের জন্য কাজ শুরু করে। এসময় স্থানীয় সোহাগ, উজ্জ্বলসহ ৭/৮জনের একটি দল তার উপর হামলা করে। ধামাসহ দেশীয় অস্ত্র আঘাতে তাকে হত্যার চেষ্টা করে। এসময় অস্ত্রের গুরুতর আহত হয় তার বাবা ।

এইসময় বাবাকে বাঁচাতে গিয়ে সে নিজেও আহত হয়। হামলাকারী হামলা করা ছাড়াও তাদের সাথে থাকা দুটি মুঠো ফোন এবং নগদ অর্থ হাতিয়ে নেয়। এসময় তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে তাদের উদ্ধার করে। তারা উদ্দেশ্য মূলক ভাবে আমার বাবাকে হত্যার চেষ্টার অংশ হিসেবে এই হামলা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে সে জানায়। 
রাসেল আরো জানায়, গুরুতর আহত তার বাবা তাফাজ্জল হোসেনকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সে নিজেও ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। 
এব্যাপারে শনিবার সন্ধ্যায় তাফাজ্জল হোসেন বাদী হয়ে ছেলের মাধ্যমে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। 

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৯-০৭-২০২৩ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 69 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া