চাঁদপুরের হাজীগঞ্জে নাতি বলৎকারের অভিযোগে দাদা আটক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন

  

চাঁদপুরের হাজীগঞ্জে নাতি বলৎকারের অভিযোগে দাদা আটক

নিউজ এডিটর
২৯-০৭-২০২৩ ০৯:০১ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জে নাতি বলৎকারের অভিযোগে দাদা আটক
চাঁদপুরের হাজীগঞ্জে নাতি বলাৎকারের অভিযোগে দাদা রিপন খাঁন (৫৫)কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বলাৎকারীর নিজ বাড়ি উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া খান বাড়ি থেকে আটক করা হয়। রিপন পেশায় দিনমজুর ও ভ্যানরিক্সা চালক। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী। বাড়ির সম্পর্কে শিশুটি রিপনের নাতি হয়। এর আগে এদিন শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২৮) দায়ের করেন। ঘটনাটি ঘটে গত ২৩ জুলাই।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন বেলা আনুমানিক ৩টার দিকে শিশুটি সহপাঠীর সাথে খেলার উদ্দেশ্যে বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দিকে যাচ্ছিল।

এসময়  মো. রিপন খাঁন শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং অপর শিশুটিকে স্কুল মাঠে যেতে বলে ঘরের দরজা বন্ধ করে দেয়।

এ সময় অপর শিশুটি স্কুল মাঠে না গিয়ে ঘরের বাহিরে অপেক্ষা করে। এরপর ঘরের ভিতর থাকা শিশুটিকে বলাৎকার করাকালে সে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাহিরে থাকা শিশুটি ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে সে নিজ ঘরে এসে তার বাবা ও মাসহ পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

ঘটনার ১০/১৫ দিন পূর্বেও মো. রিপন খাঁন শিশুটিকে ঘরের ভিতর ডেকে নিয়ে বলাৎকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ দিকে অভিযোগ পেয়ে বিবাদী মো. রিপন খাঁনকে আটক করেন, তদন্তকারী কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের পর আসামিকে আটকপূর্বক আদালতে সোপর্দসহ আইন অনুযায়ী ব্যবস্থা চলমান রয়েছে।


নিউজ এডিটর ২৯-০৭-২০২৩ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া