বিএনপি সহিংসতার রাজনীতি করে : ড. সেলিম মাহমুদ
২৪ জুন, ২০২৬ ০৯:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বিএনপি সহিংসতার রাজনীতি করে : ড. সেলিম মাহমুদ

অনলাইন ডেস্ক
৩০-০৭-২০২৩ ০৯:৫৩ পূর্বাহ্ন
বিএনপি সহিংসতার রাজনীতি করে : ড. সেলিম মাহমুদ

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি শনিবার (২৯ জুলাই) কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপির দেশ বিরোধী অপতৎপরতা সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সমাজের চিত্র দেশ ও জাতির সামনে ফুটে উঠে। আগামী প্রজন্মের কাছে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচনের রাজনীতি করে না, তারা সহিংসতার রাজনীতি করে। তাই সাংবাদিকদের সঠিক তথ্য দেশ ও জাতির কাছে তুলে ধরতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিএনপি সাধারণ জনগণ থেকে বিছিন্ন রাজনৈতিক দল যাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। বিএনপি’র প্রতিষ্ঠাতা মেজর জিয়া সেনাবাহিনীতে কর্মরত থেকে অবৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন।

বিএনপি’র বিরুদ্ধে জগণ্যতম মানবাধিকার লঙ্গন করার সুস্পষ্ট প্রমাণাদী রয়েছে। তারা জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেত্রীবৃন্দকে হত্যার উদ্দেশ্যে একুশে আগষ্ট গ্রেনেড হামলা করেছে। তাদের মুখে গনতন্ত্রের কথা মানায়না।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আইয়ুব আলী পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এম. আকতার হোসাইন মজুমদার,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার,রাকিবুল হাসান, মানিক ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সহ-সভাপতি মো: মফিজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এসময় কচুয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ৩০-০৭-২০২৩ ০৯:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 56 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া