ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ জুন, ২০২৬ ০৯:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
৩০-০৭-২০২৩ ০৮:১৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপি বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  রোববার (৩০ জুলাই)বিকালে ফরিদগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম,  উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ। 
সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত কখনোই শান্তিপুর্ণ রাজনীতি করতে পারে না। এতদনি তারা শুধু অভিনয় করেছে। শনিবার(২৯ জুলাই) তারা তাদের আসল স্বরূপ দেখিয়েছে। যা ২০১৩ ও ২০১৪ সালে তারা আন্দোলনের নামে আগুণ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল। সেসময়েও আমরা এক ও ঐক্যবদ্ধ ছিলাম। আজো বিএনপির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের  বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মাত্র কয়েক ঘন্টার নোটিশে আওয়ামীলীগের নেতাকর্মীদের জনস্রোতের মতো মিছিলে আসা সেই ইঙ্গিতই বহন করে। 
 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ৩০-০৭-২০২৩ ০৮:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 76 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া